রাউজানে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করল পুলিশ


২০ নভেম্বর, ২০২১ ১:৪০ : অপরাহ্ণ
অজ্ঞাত তরুণীর মরদেহ
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে রাউজানে সড়কের পাশে মিলল আনুমানিক ২৩ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ।

আজ শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন অলিমিয়া হাট এলাকা থেকে রাউজান থানা পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা অজ্ঞাত নারীর গলায় রক্তের দাগ ও ওড়না পেঁচানো ছিল। তার পরিচয় মিলেনি। আনুমানিক বয়স ২৩ বছর হতে পারে ধারণা দিয়ে পুলিশ বলছে মহিলার গায়ের রং ফর্সা। তার পরনে একটি সাদা কামিজ ও ছাই রংয়ের একটি ছেলোয়ার পড়া ছিল।

মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানায় রাউজান থানার ওসি।

এস এস/

0Shares

আরো সংবাদ