মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু-হেলপার আহত


১২ ডিসেম্বর, ২০২১ ১:৩৬ : অপরাহ্ণ
মিরসরাই, সড়ক দুর্ঘটনায়, পিকআপ, চালকের মৃত্যু,হেলপার

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় হেলাল নামে ৪২ বছর বয়সী এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার হেলপার মোস্তাফা (৪০।

আজ রবিবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত চালক হেলাল বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন হেলপার মোস্তফা একই থানার চাম্বল গ্রামের আব্দুর সালামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রবিবার ভোরে মহাসড়কের উপর ঘুম ঘুম চোখে কুয়াশার মধ্যে পিকআপ ভ্যান চালাচ্ছিলেন চালক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।

এতে চালক ও হেলপার দুজনই গুরুতর আহত হয়, তাদেরকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক হেলালকে (৪২)কে মৃত ঘোষণা করেন। তাছাড়া হেলপার মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার এএসআই এমরান উদ্দিন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা আছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ