মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫ টার সময় উপজেলার বড়তাকিয়া মাজার এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে।
ছিনতাইকারীদের ধারালো চপাতির কোপে গুরুতর আহত হয়েছেন মহিবুল্লাহ (১৯) নামে একজন এসএসসি পরীক্ষার্থী। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৭ হাজার নগদ টাকা ছিনিয়ে নেন।
মহিবুল্লাহ উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাসেল মেম্বার বাড়ির মৃত বেলাল হোসেনের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মুহিবুল্লাহ জানান, পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে ভোরে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই। রাস্তায় কোন গাড়ি না পেয়ে একটি অটো করে চরারকুল এলাকা থেকে বড়তাকিয়া বাস কাউন্টারে রওনা হয়।
কিন্তু বড়তাকিয়া মাজার এলাকায় তার গাড়ি আটক করে পুলিশ পরিচয়ে তাকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং পরীক্ষার দেরি হয়ে যাবে বলে তাকে ছেড়ে দিতে অনুরোধ জানায়।
এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার মানিব্যাগ নিয়ে নেন। এসময় আহত মুহিবুল্লার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে জানার জন্য মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজবিুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে বার বার কল করা হলে তিনি কল কেটে দেওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ওসি তদন্ত বাবু দীনেশ দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন থানার বাইরে থাকায় তিনি এ বিষয়ে অবগত নন।
উল্লেক্ষ্য : ছিনতাইয়ের ঘটনার পূর্বে সামান্য দূরত্বে ছরারকূল রাস্তার মাথা এলাকায় তিনটি দোকান চুরি হয়। এছাড়া সাম্প্রতিক মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি, দোকান চুরি, মহাসড়কে গাড়ি ছিনতাইসহ নানান অপরাধ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে।
এস এস/