সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তার মিতু হত্যা অন্যতম আসামি ও অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলাকে এবার চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫) দুপুরে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বলেন, এমদাদুল আলম নামে রাজাখালীর এক ব্যবসায়ীর মামলায় তাকে গ্রেফতার করা হয়। ভোলা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। বৃহস্পতিবার সকালে এ মামলা দায়েরের পর ভোলাকে গ্রেফতার করা হয়। তদন্তের পর বিস্তারিত বেরিয়ে আসবে।
এদিকে গ্রেফতার পরে এহতেশামুল হক ভোলাকে বিকেলে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এহতেশামুল হক ভোলা এর আগে মিতু হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি কারাগার থেকে মুক্তি পান।
এসএস