মামুনুল হকের ব্যক্তিগত বিষয়ে দায় নেবে না হেফাজত: বাবুনগরী


১১ এপ্রিল, ২০২১ ৬:৩৪ : অপরাহ্ণ

রিসোর্টকাণ্ড মামুনুল হকের ব্যক্তিগত বিষয়, এ নিয়ে হেফাজতের কোন বক্তব্য নেই বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

রবিবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

মামুনুল হকের অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুনগরী বলেন, এ বিষয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

রমজানে মকতব হিফজ বিভাগগুলো খোলার অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। বাবুনগরী বলেন, কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে বালা-মুসিবত দূর হয়ে যায়। সেই হিসেবে দেশের স্বার্থে কওমি মাদ্রাসার কোরআন তিলাওয়াতের পরিবেশ অব্যাহত রাখার অনুমতি প্রদান করা হোক।

বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুনির কাসেমী প্রমুখ।

এসএস

0Shares

আরো সংবাদ