মরুর বুকে প্রাণ হারানো সবাই চট্টগ্রামের


২৫ ফেব্রুয়ারি, ২০২০ ৩:১৮ : অপরাহ্ণ

মরুভূমির বালুতে ঝড়ের কারণে মর্মান্তিক ঘটনার নিহত হওয়া সবাই চট্টগ্রামের বাসিন্দা। তারা হাটহাজারী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নাং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোডে স্থায়ী বসাবাস করে আসছেন দির্ঘদিন ধরে। আহত আরেকজন মুহাম্মদ ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রুপকানিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার ইসলামের ছেলে।

নিহতের ভাগিনা ইসতিয়াক আসিফ সকালের-সময়কে জানান, নিহত রায়হান রাশেদ সৌদির আল-আনছার কোম্পানির টিআই ইঞ্জিনিয়ার হিসেবে মদিনায় চাকরি করতেন। তারই সুবাদে ভিজিট ভিসার মাধ্যমে তার মা ও পরিবারকে সৌদি-আরবে নিয়ে আসেন।

তিনি জানান, বড় মামা (রাশেদের বড় ভাই) মিজানুর রহমান তার পরিবারকে নিয়ে মদিনায় থাকেন। সোমবার বউ, বাচ্চা, ভাতিজী ও বন্ধুকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান রায়হান মামা। ওমরাহ সম্পন্ন করে ফেরার পথে মদিনার কাছাকাছি তাদের গাড়িটি মরুভূমির বালু ঝড়ের কবলে পরলে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে মদিনা থেকে ৭০ কিলোমিটার দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রান হারান রায়হান রাশেদ (৪০), তার স্ত্রী নিশা (৩০) ও বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা (৬)। এবং আহত হন মুহাম্মদ ইকবাল ও নিহত রাশেদের শিশু পুত্র মুহাম্মদ তাজরিয়ান।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ