সকালেরসময় ডেস্ক:: ভ্রাম্যমান গীতা প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ৩৯ তম বার্ষিক গীতা জয়ন্তী চট্টগ্রাম নগরীর জে.এম.সেন মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী অনুষ্ঠানমালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শাখা পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্টানে দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভ্রাম্যমান গীতা প্রচার সংঘের সাধারন সম্পাদক সুদ্বীপ শর্মা’র স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে ও সহ-সভাপতি সৈকত বসু’র সঞ্চালনায় সন্ধ্যা ৭ টায় অনুষ্টিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ধর্মগুরু শ্রী দীপক আচার্য্য।
আলোকিত ও সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুল অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা ও ধর্মীয় সর্বমঙ্গল গৌরহরি দাশ ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শ্রী মনোতোষ ধর,(অবঃ)অধ্যাপক দেবব্রত দেওয়ানজী।
অনুষ্টানের প্রধান পৃষ্ঠপোষক বিকাশ চৌধুরী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শ্রী দেবাশীষ আচার্য্য। আলোচনা সভা শেষে অদুল-অনিতা ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
দিন ব্যাপি চলা উক্ত অনুষ্ঠান মালায় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন বোয়ালখালী উপজেলা কমিটি, আদ্যাশক্তি মহামায়া ইউনিটসহ সংঘের সিনিয়র সহ-সভাপতি তরুণ আচার্য্য,সহ-সভাপতি মিল্টন কান্তি দাশ,যুগ্ম সম্পাদক রাজীব দে,অপূর্ব দে,অর্থ সম্পাদক সুজন চক্রবর্তী,নয়ন দত্ত,হৃদয় দাশ,রাসেল পাল,সাগর নাথ,টিংশু দত্ত,বাবলা দত্ত,নিলয় ঘোষ,সোনম শর্মা ও কেন্দ্রীয় কমিটির আরো অনেকে।