চট্টগ্রাম বোয়ালখালীতে নিজ ঘরেই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও আপন শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। দুই রশিতে দুই জন ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাজুড়ে মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে এভাবেই ঘরের একটি রুম থেকে উদ্ধার করা হয় মা ও তার শিশুর নিথর মরদেহ।
ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া মা-শিশুর লাশ দুটি স্থানীয় টেম্পো চালক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের স্ত্রী ও সন্তান বলে জানা গেছে। আজ দুপুর ২টার দিকে বোয়ালখালী হাজিরহাট মাহবুব ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বেশ কিছু দিন ধরে সেলিম তার পরিবার নিয়ে হাজিরহাটস্থ মাহবুব ভিলার ২য় তলায় ভাড়া থাকতো। তার দুটি সন্তান রয়েছে, তার মধ্যে একটির বয়স ৫ বৎসর সে অক্ষত অবস্থায় আছে বলে জানান স্থানীয়রা।
আর এ দিকে নিহতের স্বামী সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। সেলিম ৪টি বিয়ে করেছে বলে জানা যায়। তার মধ্যে নিহত হওয়া উনি তার দ্বিতীয় স্ত্রী এবং সে তার এক বন্ধুর বৌ ছিলেন। অপর তিন স্ত্রীর মধ্যে একজন এক পুলিশ সদস্যের স্ত্রীও রয়েছে। বিভিন্ন জনের স্ত্রীদের নানানভাবে প্রলোভন দেখিয়ে বিয়ে করতো সেলিম, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এই ঘটনাটি কি নিয়ে ঘটেছে! এটা কি আত্মহত্যা! নাকি হত্যা! তা এখনো জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি আবদুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সকালের-সময়কে জানান, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সুত্রপাত কি নিয়ে তা এখনো জানা যায়নি। কেন এমনটা হলো, কি ভাবে ঘটলো! সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি।
সকালের-সময়/এম এফ