বিজিবিতে যুক্ত হল অত্যাধুনিক হেলিকপ্টার অ্যান্টোনভ আন -১২৪


২৫ জানুয়ারি, ২০২০ ৪:৩৬ : অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলসহ দেশের দুর্গম অঞ্চলে জরুরি ভিত্তিতে সৈন্য মোতায়েন, পণ্য পরিবহন, জরুরি উদ্ধার অভিযান, মুমূর্ষু রোগী যাতায়াত, রেশন দ্রব্য ও লজিস্টিক সহায়তা পৌঁছানো এবং নজরদারি বাড়ানোসহ অপারেশনাল সক্ষমতা বাড়াতে সরকারের সময়োপযোগী উদ্যােগ বিজিবির নবগঠিত এয়ার উইংয়ে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। এর ফলে বিজিবির আধুনিকায়নে নতুন দিগন্তের সূচনা হল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)কে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কার্যকর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। হেলিকপ্টার ছাড়াও বিজিবির জন্য ১২টি আর্মাড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং ১০টি রায়ট কন্ট্রোল ভেহিক্যালও কেনা হচ্ছে। সীমান্তের স্পর্শকাতর আইসিপি/এলসিপি সমূহে ভেহিক্যাল এক্স-রে স্ক্যানার মেশিন স্থাপন এবং ‘বিজিবি ডগ স্কোয়াড’ গঠন করা হয়েছে।

জানা গেছে, এমআই ১৭১ই সিরিজের এ দুই হেলিকপ্টারের প্রতিটিতে একজন স্টুয়ার্ডসহ ২৬ জন সৈন্য পরিবহন ও পণ্য পরিবহনের সুবিধা রয়েছে। দুর্ঘটনায় পড়ার হার কম হওয়ায় দুর্গম পার্বত্য এলাকায় পর্যবেক্ষণ ও নজরদারি বাড়াতে বিজিবির জন্য বড় সহায়ক শক্তি হবে হেলিকপ্টার দুটি।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বৃহত্তম সামরিক পরিবহণ উড়োজাহাজ রাশিয়ান অ্যান্টোনভ আন -১২৪ ( An-124) করে হেলিকপ্টারগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে র্পৌছছে। গত ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরের জানুয়ারিতে দু’টি অত্যাধুনিক হেলিকপ্টার বিজিবিতে যুক্ত হচ্ছে এমন ঘোষণা দিয়েছিলেন।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, রাশিয়ার কোম্পানি ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’ থেকে সরকারি (জি-টু-জি) পর্যায়ে প্রায় সাড়ে ৩’শ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক হেলিকপ্টার দু’টি কেনা হয়েছে। হেলিকপ্টার দু’টি চালানোর কারিগরি সহযোগিতাও দেবে জেএসসি রাশিয়া। ঘন্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতির হেলিকপ্টার দু’টির প্রতিটির ওজন প্রায় ১৩ হাজার কেজি।

সকালের-সময়/এম এফ

0Shares

আরো সংবাদ