নিজস্ব প্রতিনিধি : স্মার্ট মোবাইল ফোনে সফটওয়ারের মাধ্যমে ডাউনলোড করা জুয়ার বোর্ডে জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ৯ জুয়াড়ি।
শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের বায়েজিদের রৌফাবাদ এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-মো. পারভেজ (২২), আবুল কালাম (২১), মো. সোহেল (২৪), মো. মান্না (১৯), মো. রুবেল (২৯), মো. হৃদয় মাহম্মুদ বাদশা (৩৫), মো. নাছির হোসেন, মো. করিম (৩৪), মো. রেজা (২৫)।
আজ রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আটকের তথ্যটি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি বলেন আটক ৯ জুয়াড়িকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
এস এস/