বায়েজিদে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১১ বসতঘর


১৮ ডিসেম্বর, ২০২১ ১:২৭ : অপরাহ্ণ
বায়েজিদ, বৈদ্যুতিক শর্ট সার্কিট, আগুনে পুড়ল, বসতঘর

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা শেরশাহ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ১১টি কাঁচা বসতঘর। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৭টা ৫২ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে আগুনে ১১টি কাঁচা বসতঘর পুড়ে গিয়ে অন্তত আড়াই লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বললেন কবির হোসেন।

এস এস/

0Shares

আরো সংবাদ