নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ব্যাটারি চালিত ইজি বাইক (টমটম) উল্টে মারা গেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বায়েজিদ বোস্তামি থানার টেনারি বটতল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধের নাম পুরুক আহম্মেদ (৭০)। তিনি নগরীর বায়েজিদের জমদ্দার পাড়া পুরুক সওদাগর বাড়ির মুন্সি মিয়ার ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নূরুল আলম আশেক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানা টেনারি বটতল এলাকায় টমটম উল্টে বুকে আঘাতপ্রাপ্ত এক বৃদ্ধাকে চমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এস এস/