বাড়ছে করোনা রোগী, চট্টগ্রাম নগরীতে আরও ৭০ ভবন লকডাউন


১৩ মে, ২০২০ ২:২৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবার আরও ৭০টি ভবন লকডাউন করা হয়েছে। বুধবার (১৩ মে) মধ্যরাতে নতুন করে আরো ৭০টি ভবন লকডাউন করা হয়েছে। নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) একটি দল সেনাবাহিনীকে সাথে নিয়ে ভবনগুলো লকডাউন করেছে বলে জানিয়েছেন সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ।

এর আগে, গতকাল ১২ মে ফৌজদারহাটের বিআাইটিআইডি, বেটারিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পৃথক তিনটি ল্যাবের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মোট ৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে শুধুমাত্র নগরীর রেগীর সংখ্যা ৭২ জন। এখন পর্যন্ত নগরীতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৭৮ জনে।

এ বিষয়ে সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ সকালের-সময়কে বলেন, এ পর্যন্ত ৭০ ভবন লকডাউনের ঘটনা নগরজুড়ে সর্বোচ্চ। এর আগে এতো বিশাল সংখ্যক ভবন লকডাউনের ঘটনা ঘটেনি। এ নিয়ে নগরীতে ঝুকিতে থাকা প্রায় ৫শ’ ভবন লকডাউন করা হয়।

আজ, নগরীর ৭২ জন রোগীর বিপরীতে ৭০ বাড়ি বা ভবন লকডাউন করা হয়েছে। এ ভবনগুলোর বাসিন্দারা এখন থেকে বাইরে বের হতে পারবে না। কেউ ওই ভবনগুলোতে প্রবেশও করতে পারবে না। ১৪ দিন পর্যন্ত ভবনগুলোতে এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর সংক্রমনের ঝুঁকি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সকালের-সময়/এমএমএ

0Shares

আরো সংবাদ