নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং রোড এলাকায় বাস চাপায় সুশান্ত দেব নামে ৪৮ বছর বয়সী এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় রাস্তা পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে। নিহত সুশান্তের গ্রামে বাড়ি বোয়ালখালী উপজেলায়। সে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় সুশান্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, রাতেই লাশের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হম্তান্তরের প্রক্রিয়া চলছে। তাছাড়া এ ঘটনায় ওই বাসের চালকের সহযোগীকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এস এস/