মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…
বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়।
আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে, জাগিয়ে তোলে। ভূপেন হাজারিকা আমাদের মাঝে নেই। আছে তাঁর গান। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরো বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে।
রাশেদ চৌধুরী, একজন সমাজসেবক, ও দানবীর, তিনি নিজস্ব অর্থায়নে এ করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন বাগমনিরাম ওয়ার্ডে। আজ বৃহস্পতিবার (১১ জুন) গরিব দুঃখী অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান দক্ষিণ রাজানগর ইউনিয়নের জমিদার খান বাহাদুর সিদ্দিক আহমদ চৌধুরীর নাতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট দানবীর চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী (রাশেদ চৌধুরী)।
বিকেলে কাজির দেউরীতে দুর্দিনের কান্ডারী, অসহায় গরিব দুঃখীর মানুষের আস্থাভাজন ব্যক্তি, রাশেদ চোধুরী নিজ হাতে বাগমনিরাম ওয়ার্ডের কর্মহীন, দুস্থ, অসহায় গরিব, দুঃখী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় রাশেদ চোধুরী সকালের-সময়কে বলেন, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে, দেশের সকল কর্মসংস্থান বন্ধ থাকায় কর্মজীবী মানুষ অর্থহীন হয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। অনেক পরিবার অনাহারে, অর্ধাহারে দিন যাপন করছেন। তাদের কষ্টের কথা অনুভব করলেই, আমার হৃদপিন্ডে আঘাত লাগে।
তাই আমার সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি তাদের পাশে। আমার বিশ্বাস, কিছু টা হলেও এ দুঃখ লাঘব হবে। আমি আমার দাদা ও বাবার আদর্শ অনুসরণ করে পথ চলি। যারা অসহায় গরিব দুঃখীর বন্ধু ছিলেন।
তিনি আরও বলেন, মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সম্পূর্ণ নিজের অর্থায়নে দুই বারে ৩০০০ ব্যাগ ত্রাণ সামগ্রী ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে আমার নির্বাচনী এলাকার সাধারণ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবং দ্বিতীয় ধাপে মে মাসের ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত মোট ৬ দিনে নতুন করে ১৩০০ ব্যাগ খাদ্য সামগ্রী ১৩০০ পরিবারের হাতে তুলে দিয়েছি। পরে প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরও প্রায় ১৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি।
ইতিমধ্যে তিন ধাপে রাশেদ চৌধুরী মোট ছয়’হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও তিনি বিচ্ছিন্নভাবে আরও ১০০-১৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছেন বলে সকালের-সময়কে জানিয়েছে।
ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাউল, তেল, লবন, আটাও অন্যান্য খাদ্য সামগ্রী। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাশেদ চৌধুরীর সহধর্মীনি রিজিয়া বেগম বুলু ও অন্যান্যরা।
সকালের-সময়/এমএফ