বাকলিয়ায় তিন খাদ্য কারখানকে ৩২ লাখ টাকা জরিমানা


৫ অক্টোবর, ২০২০ ১:১৭ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ৩টি খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) র‌্যাব-৭, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই’র উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

সমন্বিত এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এই অভিযানে ‘আওসাফ অয়েল মিলস’কে ওজন ও পরিমাপ আইনে ১ লাখ ৫০ হাজার টাকা ও নিরাপদ খাদ্য আইনে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’হোসেন ফুড অ্যান্ড কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইনে ১ লাখ, ওজন ও পরিমাপ আইনে ১ লাখ ৫ হাজার টাকা, ভোক্তা আইনে ৫০ হাজার ও নিরাপদ খাদ্য আইনে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

তাছাড়া বাকলিয়া নয়া মসজিদ এলাকার রুসা ড্রিংকিং ওয়াটারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১লাখ ও নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসএস

0Shares

আরো সংবাদ