নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা তুলাতলী মোড়ে ট্রাকের ধাক্কায় পঞ্চাশোর্ধ বয়সের এক পথচারী মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহতের নাম মো. ফুলচান মিয়া। তিনি ওই এলাকার লিজা কলোনিস্থ হারুন জমিদার বাড়ির মোবারক সর্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তুলাতলী মোড়ে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক এসে পথচারী ফুলচান মিয়াকে ধাক্কা দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার মেয়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় গুরুতর আহত বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালককেও আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন বর্তমানে চালক থানায় রয়েছেন।
এস এস/