বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে মিলল ৮৬টি স্বর্ণবার


১৮ ডিসেম্বর, ২০২১ ১:০৬ : অপরাহ্ণ
বাংলাদেশ বিমানের,ফ্লাইটের, সিটের নিচে,স্বর্ণবার

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এসব স্বর্ণ উদ্ধার করে।

উদ্ধারকৃত ১০ কেজি ওজনে স্বর্ণবার ছিল ৮৬টি। এসব স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দারা।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।

তিনি জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এ স্বর্ণ বার থাকার গোপন তথ্য পাওয়া যায়। তারই ভিত্তিতে বিমানটি বিমানবন্দরে অবতরণের পর প্রতিটি যাত্রী ও বিমানের অভ্যন্তরে কঠোর তল্লাশি চালানো হয়।

এতে বিমানের ভেতরে পৃথক দুটি সিটের নিচে টেপ মোড়ানো অবস্থায় ৮৬ পিস স্বর্ণের বার উদ্ধার করি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বললেন এ কর্মকর্তা।

এস এস/

0Shares

আরো সংবাদ