বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ২ আসামি ও ৩ মাদক কারবারি গ্রেফতার


২ নভেম্বর, ২০২১ ৮:০৯ : অপরাহ্ণ
বাঁশখালী, সাজাপ্রাপ্ত,মাদক কারবারি

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক দুই অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সাড়ে তিন হাজার পিস ইয়াবা।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার গন্ডমারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন এএসআই দীপক কুমার সিংহ।

তাছাড়া আজ মঙ্গলবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ আরো তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিমের বিশেষ টিম।

গ্রেফতারকৃতরা হলেন, মনির উদ্দিন (৩০), নেজাম উদ্দিন (২৩), আমান উল্লাহ (৭০), ছৈয়দ হোসেন (৩০) এবং ইউনুছ (২৫)

তথ্যটি নিশ্চিত করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন। তিনি বলেন, গ্রেফতার আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ