বন্য হাতির দল গোলা ভেঙে খেয়ে নিল ধান,থানায় জিডি


২৮ নভেম্বর, ২০২১ ১২:২০ : অপরাহ্ণ
বন্য হাতি, গোলা,ধান,থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির দল গোলা ভেঙে ধান খাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেছেন গৃহস্থ।

গতকাল শনিবার (২৭ নভেম্বর) উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের গৃহস্থ নিপুল কুমার সেন এ সাধারণ ডায়েরী করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ২-৩টি বন্য হাতি বসত বাড়ির আঙিনায় থাকা ধানের গোলা ভেঙ্গে প্রায় ১৫০ আড়ি (দেড় টন) ধান খেয়ে ফেলে। এসব ধানের আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, প্রায়ই পাহাড় থেকে বন্য হাতি নেমে লোকালয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, হাতি গোলা ধান খেয়ে ফেলায় এক ব্যক্তি সাধারণ ডায়েরী করেছেন থানায়। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এস এস/

0Shares

আরো সংবাদ