বঙ্গবন্ধু টানেলে বিপজ্জনক স্পোর্টস কার প্রতিযোগিতা!


৩০ অক্টোবর, ২০২৩ ১১:১৮ : অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল প্লাজার অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি প্রাডো গাড়ি। টানেলের উদ্বোধনের পর এটিই প্রথম দুর্ঘটনা। শুধু দুর্ঘটনা নয়, যানবাহন চলাচল শুরু হওয়ার প্রথম রাতেই দেখা মিলল দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতার। যেখানে টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

রোববার (২৯ অক্টোবর) মধ্যরাতে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। আজ সোমবার কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেজে টানেলে রেস দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়।

জানা যায়, স্পোর্টস কার প্রতিযোগিতায় প্রায় ১০টি গাড়ি অংশ নেয়। তারা ভিডিওটি শেয়ার দিয়ে হলিউড সিনেমা ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’–এর সঙ্গে তুলনা করেছে।

এ বিষয়ে টানেলের প্রকল্প পরিচালক হারুন উর রশীদ বলেন, রোববার মধ্যরাতে কিছু মধ্যবয়সী ছেলে এমন কার রেস প্রতিযোগিতায় মেতে ওঠে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ