ফের মাসুম কারাগারে!


১২ নভেম্বর, ২০১৯ ৭:০০ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত এ আদেশ দেন। দিদারুল আলম মাসুম লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় ‘নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সুদীপ্ত হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন আসামি দিদারুল আলম মাসুম।

তিনি বলেন, পরে আপিল বিভাগ তার জামিন বাতিল করেন। দিদারুল আলম মাসুমকে চার সপ্তাহের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ০৪ আগস্ট ঢাকার বনানী থেকে সুদীপ্ত হত্যা মামলায় দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পু্লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

0Shares

আরো সংবাদ