ফিশারীঘাট নতুন মৎস্য বাজারে লাগাতার ধর্মঘট চলছে


৯ ফেব্রুয়ারি, ২০২০ ৯:৪৬ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মৎস্যজীবিলীগের আহবায়ক আমিনুল হকবাবুল সরকার বলেছেন, চট্টগ্রাম বন্দর থেকে ৩৫ লক্ষ টাকা লীজের বিনিময়ে মৎস্যজীবিরা ফিশারীঘাট নতুন মৎস্য বাজারে ব্যবসা করছে। কিন্তু একটি গোষ্ঠী এ বাজার নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা আজ থেকে লাগাতার ধর্মঘট পালন করবো।

যারা এনিয়ে কারসাজি করছে আমরা তাদেরও রেহাই দেব না। অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। এ মার্কেট নিয়ে ষড়যন্ত্র করলে আমরা তাদের রুখে দেব। এ ব্যবসার সাথে ১০ হাজার মানুষ জড়িত। তিনি আজ সকাল সাড়ে ৯ টায় ফিশারীঘাট নতুন মৎস্য বাজারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সন্ত্রাস, মাদক, ক্যাসিনো, জঙ্গিবাদের বিরুদ্ধে গণমিছিলের সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসী-জঙ্গি-মাদকব্যবসায়ী যে-ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিতে জড়ায়, সে যেই হোক আমরা তাদের ছাড়ব না। তাদের প্রতি আমাদের কোন সহানুভূতি থাকবে না।

তিনি আরো বলেন, এ সংগঠন গড়ে উঠেছে নির্যাতিত, শোষিত,বঞ্চিত মৎস্যজীবিদের অধিকার আদায়ের সংগ্রাম করবার লক্ষ্য নিয়ে। সেই সাথে এদেশের মানুষের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য।

সকালের-সময় ডট কম

0Shares

আরো সংবাদ