জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সকালের-সময় ডট কম” পত্রিকায় ৪ সেপ্টেম্বর ‘পূর্ব রেলে বাসা বরাদ্দ নিয়ে ফকির মহিউদ্দিনের দূর্নীতি, নিরব কর্তৃপক্ষ!’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পূর্ব রেলের চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (সিএমই) এফ এম মহিউদ্দিন। তিনি তার সহকারীর মাধ্যমে জানিয়েছেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।
সংবাদে উল্লিখিত বিষয়ে আমার জড়িত থাকার কোনো অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় একটি মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য তা করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি পূর্বরেলের ভুক্তভোগী কর্চারীদের বক্তব্যর ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি এবং প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।
সকালের-সময়/এমএফ