পুলিশের জালে ধরা পড়ল একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি


১৬ নভেম্বর, ২০২১ ৮:৩৯ : অপরাহ্ণ
একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে দেড় ডজনেরও বেশি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার দুজনই সম্পর্কে স্বামী স্ত্রী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করার তথ্য দেন।

গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নুরুল কবিরের ছেলে মো. রেজাউল করিম (৫২) ও তার স্ত্রী শাহীন আক্তার (৪৩)। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দম্পতির বিরুদ্ধে ১৩টি সিআর মামলা, ৬টি সাজা ও ১টি জিআর মামলায় পরোয়ানা রয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এস এস/

0Shares

আরো সংবাদ