পুরোদমে স্লিপার ট্রিটমেন্টের কাজ চালিয়ে নিতে চান রেলের মহাব্যবস্থাপক


২৭ আগস্ট, ২০২০ ২:২২ : পূর্বাহ্ণ

পূর্ব রেলের কাঞ্চননগর স্লিপার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার শাহাদাত আলী। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি।

কাঞ্চননগর স্লিপার ট্রিটমেন্ট প্ল্যান্ট পাকিস্তান আমলে ৩৬ একর জমিতে স্থাপিত হয়৷ রেলওয়ের সব কাঠের স্লিপার এ ট্রিটমেন্ট প্ল্যান্টে মেরামত করে কাজের উপযোগী করা হতো। কাঠের স্লিপার ডিপো ও আয়রন স্লিপার ডিপোর সমন্বয়ে চলতো এ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ফলে কাঁচামাল সংগ্রহ করেই স্লিপার তৈরি করা যেতো। এতে সরকারের অনেক টাকা রাজস্ব আয় হতো৷

কিন্তু বর্তমানে লোকবল সংকটের কারণে পুরোদমে উৎপাদনে যেতে পারছে না ট্রিটমেন্ট প্ল্যান্টটি। সেখানে আবারও পুরোদমে কাজ চালিয়ে নেওয়ার লক্ষে কাজ করছেন সরদার শাহাদাত আলী।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব রেলের চীফ ইঞ্জিনিয়ার মো. সবুক্তগীন, সিওপিএস মো. শাহনেওয়াজ, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান, বিভাগীয় প্রকৌশলী মো. হামিদুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, চীফ কমান্ডেন্ট (আরএনবি) শফিক মৃধা, বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিষ দাশগুপ্ত, সহকারী নির্বাহী প্রকৌশলী আওলাদ হোসেন, এসএসই ওয়ার্কস ফারুক হোসেন, এসএসএই সিগন্যাল মো. নুরুল ইসলাম, এসএসএই ওয়ে মো. সাইফুল্লাহ, টিআইটি এনামুল হক সিকদার প্রমুখ।

সকালের-সময়/ফোরকান

0Shares

আরো সংবাদ