পুরাতন চান্দগাঁও মা-ছেলেকে গলাকেটে হত্যা


২৪ আগস্ট, ২০২০ ১১:১২ : অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় মা ও তার ৯ বছর বয়সী শিশুকে গলাকেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে ২৪ আগস্ট আনুমানিক রাত ৮টার দিকে এমন ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের। নিহত দুইজন হলেন- মা গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার সকালের-সময়কে বলেন, ‘পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে।

তিন বলেন, নিহতদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশগুলো মর্গে পাঠানো হবে। তবে কেন বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা দ্রুত বের করার চেষ্টা করছি। নিহতদেও বাড়ি নোয়াখালীতে হলেও দীর্ঘদিন ধরে চান্দগাঁও এলাকায় বসবাস করে আসছেন তারা।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ