পাহাড়তলী পুলিশের হাতে টিপছোরাসহ ধরা পড়ল যুবক


১০ ডিসেম্বর, ২০২১ ৮:০৪ : অপরাহ্ণ
পাহাড়তলী,টিপ ছোরসহ,যুবক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে মো. শাকিল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় এ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ধারালো টিপ ছোরার উদ্ধাv করে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার এ এস আই (নিরস্ত্র) কৌশিক চৌধুরী।

তিনি বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার নতুন করে থানায় আরো একটি মামলা দায়ের করা হবে।

এস এস/

0Shares

আরো সংবাদ