নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় উপজেলার আমজুরহাট এলাকায় যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে নোহাগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সংঘঠিত এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- মোজাফ্ফর (৫৫), কাজল (৫০), মাসুম (২৬) ও ফারুক (২৪)।
ক্রসিং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী নোহাগাড়ির সাথে একটি সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষ হওয়ার তথ্য পেয়ে টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
ঘটনাস্থলে আহত কাউকে দেখিনি। তবে শুনেছি এ ঘটনায় আহত চারজনকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন ক্রসিং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলী।
এদিকে আমজুরহাটে দুর্ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসার তথ্যটি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা উদ্দীন। তিনি বলেন, চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এস এস/