পটিয়ায় সন্ত্রাসী হামলা ও নির্যাতনের বিচারদাবীতে সংবাদ সম্মেলন


১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ৯:৩৬ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: পটিয়ার ৯নং জঙ্গলখাইন ইউনিয়ন নাইখাইন ৪নং ওয়ার্ড এর সংখ্যালঘু পরিবার মিলন কান্তি দে ও জগন্নাথ কুমার দে’র পরিবারের উপর সন্ত্রাসীহামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ বিকাল ৪টায় নগরীর স্থানীয় বঙ্গবন্ধু ভবন হল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবার। সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সন্ত্রাসী হামলায় আহত মিলনকান্তি দে।

তিনি বলেন আদালত কর্তৃক নালিশী জায়গার স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়ার পরও বাদী মিলন কান্তি দেও জগন্নাথ দে’র বিপক্ষে গিয়ে পটিয়া থানার এস আই সুজন তাদের বিভিন্নভাবে হুমকী ধমকী দিচ্ছে।

পটিয়ার বিভিন্ন সামাজিক মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের কাছে এর প্রতিকার চেয়েও কোন ধরণের সহযোগিতা পায়নি বলে জানায় তারা। তাছাড়া জগন্নাথ দে’কে বিবাদী মোঃ সোনামিঞা ও তার ছেলেরা লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় নিকটস্থপটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে প্রাথমিকচিকিৎসা সেবা প্রদান করা হয়।

সংবাদ সম্মলেনে ভুক্তভোগীরা আরো বলেন, তাদের বাড়ির সামনের যে পুকুর আছে, সে পুকুর ব্যবহার না করার জন্যসন্ত্রাসীরা বিভিন্ন হুমকী ধমকী দিয়ে যাচ্ছে। একদিকে পুলিশ অন্যদিকে সন্ত্রাসীদের ভয়ের মাঝে বর্তমানে তারা দূর্বিষহ জীবন-যাপন করিতেছে। এমতাবস্থায় ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের উর্ধ্বতন কৃর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছে এবং তাদের উপর যে সস্ত্রাসী হামলা ও নির্যাতন হয়েছে তার উপযুক্ত বিচার দাবী করেন।

0Shares

আরো সংবাদ