পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান খাদে পড়ে দুজনের মৃত্যু


১৬ নভেম্বর, ২০২১ ১:৫২ : অপরাহ্ণ
পটিয়ায়, নিয়ন্ত্রণ হারিয়ে, পিকআপভ্যান খাদে

নিজস্ব প্রতিনিধি।। চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলাস্থ নয়াহাট শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুজনই ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার। তবে তাৎক্ষনিক দুজনের পরিচয় জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।

এসএস/

0Shares

আরো সংবাদ