নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় আগুনে পুড়ে গেছে একটি লবণের মিল। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে সিরাজুল ইসলামের মালিকানাধীন একটি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে লবণ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় দু ঘন্টা পর সকাল ৬টার দিকে।
আগুনের সত্যতা নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও। আগুনে পুড়ে গিয়ে সিরাজুল ইসলামের মালিকানাধীন লবণ কারখানাটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি। বলেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
এস এস/