নারীকে হোটেলে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য: আটক ৮


৭ জানুয়ারি, ২০২২ ৫:৪২ : অপরাহ্ণ
হোটেলে, আটকে রেখে, পতিতাবৃত্তিতে

নিজস্ব প্রতিনিধি : হোটেলে এক নারীকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে নগরীর বহদ্দারহাট এলাকার এসএ হোটেলে এ অভিযান চালানো হয়। এসময় তিন নারীসহ ৮ জনকে আটক করে টিম চান্দগাঁও।

আটককৃতরা হলেন, মনিফা বেগম (৩০),সুমি আক্তার প্রকাশ শারমিন (২৮),শারমিন আক্তার প্রকাশ মুন্নি (২০), মো. ইসমাইল (৩২), মনির হোসেন মুন্না (৩০), মাহফুজুর রহমান (২৯), আব্দুল আল মামুন (২৪) ও মো. ইস্কান্দর আলম (২৩)।

ভুক্তভোগী এক নারীর অভিযোগ পেয়ে তাদেরকে আটক করার হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী।

তিনি বলেন, ওই নারী ১০ জনের নাম উল্লেখ করে নগরীর চান্দগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন মাস ধরে বহদ্দার হাটের এসএ হোটেলে তাকে আটকে রাখে অভিযুক্তরা।

ওই হোটেলে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করে ভুক্তভোগী ওই নারীকে। অভিযুক্ত ৮ জনকে আটক করা হলেও দুজন এখনো পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা করা হয়েছে জানান ওসি।

এস এস/

0Shares

আরো সংবাদ