নাছির আউট, রেজাউল ইন


১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩০ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়েও টিকিট পাননি সিটি করপোরেশন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। নাছিরকে বাদ দিয়ে রেজাউল করিম চৌধুরীকে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া, রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এক সময় তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা ছিলেন তিনি।

এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, চট্টগ্রামের তো উন্নয়নের সীমাই নাই। কারণ এত বেশি উন্নয়ন আমরা করেছি সেখানে। আপনাদের মনে আছে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন কর্ণফুলী নদী দিয়ে টানেল করার আন্দোলন করেছিলেন।

আজ সেখানে সেই টানেল কিন্তু আমরা নির্মাণ করছি। আমাদের দুর্ভাগ্য তিনি আর সেটা দেখে যেতে পারলেন না। ঠিক সেভাবে আমরা সারাটা বাংলাদেশে সঠিকভাবে উন্নয়ন করে যাচ্ছি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চসিক নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউল করিম চৌধুরী বলেন, আমার রাজনৈতিক জীবনের শেষপ্রান্তে এসে নেত্রী আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। চট্টগ্রামবাসী ও আমার রাজনৈতিক ভাইদের কাছে ও কৃতজ্ঞ।

0Shares

আরো সংবাদ