সকালেরসময় ডেস্ক:: চট্টগ্রাম সিটি কর্পোশেরনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমাদেরকে বেশী বেশী করে দেশীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হলে আমাদেরকে বস্ত্র ও শিল্প মেলা গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, তাত বস্ত্র ও ক্ষুদ্র শিল্প মেলার মাধ্যমে চট্টগ্রামে দেশীয়শিল্প ব্যবহার ইদানিং বৃদ্ধি পেয়েছে। তিনি মেলার আযোজক কমিটিকে সুন্দর ও সুচারুভাবে মেলা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
গতকাল বহদ্দারহাট স্বাধীনতা পার্ক সংলগ্ন মাঠে মেলা কমিটির আহবায়ক মো:জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসব্যাপী তাত বস্ত্র ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনকালে মেয়র উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট ক্রীড়াবিদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকনোমান আলমাহমুদ। বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা মো: ঈসা, ওয়ার্ড কাউন্সিলর জহুর আলম জসিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা শহীদুল কাউসার, সেচ্ছা সেবক লীগ নেতা হেলাল প্রমুখ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।
এ নগরীরকে বিশ্বমানের নগরীতে পরিণত করার জন্য বর্তমান সরকার অবিরত কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা মুক্ত ও নান্দনিক একটি নগরী হিসেবে গড়েতোলার জন্য যা কিছু প্রয়োজন সবই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছে। মেয়র আরো বলেন, আমরা আমাদের শহরকে গড়ে তুলবো। একটি গ্রীন ও ক্লীন সিটির রূপরেখা তৈরী করার জন্য সিটি কর্পোরেশন দিন রাত কাজ করে যাচ্ছে।
সিটিতে বসবাসকারীদেরও এ বিষয়টি নজরে রাখতে হবে। তিনি চট্টগ্রামের তৈরী শিল্প গুলোকে ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। মেলায় দেশীয় এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান পাওয়া প্রতিষ্ঠান গুলো স্টল নিয়ে এসেছে। মেলায় চট্টগ্রামবাসীকে আমন্ত্রন জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক জয়নাল আবেদীন।