চট্টগ্রাম পূর্ব রেলের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি জানতে দুইদিনের সফরে চট্টগ্রামে এসেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। শনিবার (০৭ মার্চ) দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরে এ প্রকল্পের অগ্রগতি জানতে দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকও করেন রেলসচিব।
সকাল সাড়ে ৮টায় রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপের কার্যক্রমের পরিদর্শন করেন তিনি। সকাল ১০টায় রেলওয়ে ট্রেনিং একাডেমিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে কর্মকর্তাদের সঙ্গে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন সচিব মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। এছাড়া রাউজানে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আমন্ত্রণে বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
পূর্বাঞ্চল বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, সচিব মহোদয় প্রথমদিন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প পরিদর্শন করেছেন। রোববার রেলওয়ে ট্রেনিং একাডেমি ও পূর্বাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
জানা যায়, সচিবের আগমনে রেলপাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। ছোটাছুটি করছে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মকর্তারা।
সকালের-সময় ডট কম