চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় জুয়ার বোড বসানোর খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পাঁচলাইশের হাদুমাঝি পাড়া এলাকা থেকে এসব জুয়ারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত জুয়ার সরঞ্জামের মধ্যে রয়েছে নগদ ১০ হাজার ৫৮৭ টাকা ও ৫ বান্ডেল তাস।
আটককৃতরা হলেন, মো. সোহেল (৩৪), মো. শাহিন আলম (৩৫), মো. রাজীব (৩০), মো. আশরাফ আলী (৩৪), কৃষ্ণ চন্দ্র বর্মন (২৬), মো. মনোয়ার হোসেন মনা (৩৭), মো. রুহুল আমিন (২৭), মো. খলিল (৩৮), মো. রুবেল (২৬), রাশেদ মোহাম্মদ বাবু (৩৯), মো. হৃদয় (২৩), মো. আবুল কাশেম প্রকাশ চান মিয়া (৫০), মো. নুর আলম (৬২) ও মো. মিরাজ (২৮)।
শনিবার (৮ জানুয়ারি) রাতে তাদেরকে আটকের তথ্যটি গণমাধ্যমে জানান মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পরিদর্শক রমিজ আহমদ।
তিনি বলেন, গোপন সূত্রের খবরে অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা এলাকাযর হাদুমাঝি পাড়া থেকে ১৪ জন জুয়ারিকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়ার সরঞ্জাম। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।
এস এস/