নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার জালালাবাদ ওয়ার্ড বালুচড়াস্থ একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চসিকের ২নং জালালাবাদ ওয়ার্ড বখতিয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগন লাগার খবর পেয়ে বায়েজিদ, হাটহাজারী ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। এক ঘন্টার চেষ্টা সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
স্থানীয়রা জানান, ওই বস্তিতে প্রায় ২০টি বাসায় নিম্ন আয়ের লোকেরা বসবাস করেন। হঠাৎ আগুন লেগে তাদের সব পুড়ে ছাঁই হয়ে গেছে।
এদিকে আগুন লাগার তথ্যটি নিশ্চিত করলেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানাতে পারেনি চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কফিল উদ্দীন।
এস এস/