চাকুরিচ্যুত করার প্রতিবাদে ইউএসটিসি’তে নার্স কর্মচারীদের আন্দোলন


২৬ এপ্রিল, ২০২০ ৩:২২ : অপরাহ্ণ

ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি)’র ১৯ নার্সসহ মোট ৩৪ জনকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

জানা যায়, গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর নাম উল্লেখ করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি। সেই সাথে বেতন ভাতাও আটকে দেয় কর্তৃপক্ষ। পরে অবশ্য বেতন পরিশোধ করা হলেও চাকুরিচ্যুত করার নির্দেশনা জারি রাখা হয়।

এ ব্যাপারে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মানিক মিয়া বলেন, ৩৪ জনকে চাকুরিচ্যুত এবং ১৭ জনকে নিয়ম বর্হিভূতভাবে বদলি করার প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। গতকাল থেকে আমরা আন্দোলন করছি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।

এ ব্যাপারে জানতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি)’র অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসাপতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কামরুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

0Shares

আরো সংবাদ