নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় তৈরি একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজসহ মো. শাকিল (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
মো. শাকিল উপজেলার পূর্ব সাতবাড়িয়া ইউনিয়নের ছাদেক পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায়ও একটি অস্ত্র মামলা রয়েছে।
অস্ত্রসহ গ্রেফতারের তথ্যটি নিশ্চি চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অস্ত্র বিক্রির লক্ষ্যে অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালায় থানা পুলিশের একটি টিম।
এসময় দেশীয় তৈরি একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। ওসি বলেন, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় আগেও একটি অস্ত্র মামলা রয়েছে।
মঙ্গলবার চন্দনাইশ থানায় নতুন করে পৃথক আরও একটি মামলা দায়েরের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এস এস/