চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ


১০ ডিসেম্বর, ২০১৭ ১২:২০ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রাম নগরীতে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নামের এক নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) রাতে এক সভার মধ্যদিয়ে এর আত্মপ্রকাশ ঘটে।

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও প্রতিদিনের সংবাদের ডেপুটি এডিটর কাজী আবুল মনসুর আহ্বায়ক, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নইম ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত যুগ্ম আহ্বায়ক, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরীকে সদস্যসচিব করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করেন দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক।

কমিটির সদস্যরা হলেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার তৌফিকুল ইসলাম বাবর, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার এসএম ইফতেখারুল ইসলাম, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপোর্টার ভূঁইয়া নজরুল, পরিবর্তন ডট কমের ব্যুরো প্রধান খোরশেদুল আলম শামিম।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, বাংলাদেশের খবর’র ব্যুরো প্রধান শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মহসিন কাজী, সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামসেদ চৌধুরী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার হাসান নাসির, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, জিটিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো,  মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান তাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম, দৈনিক পূর্বদেশের সাংবাদিক রাহুল দাশ নয়ন প্রমুখ।

নবগঠিত কমিটি আগামী দেড় মাসের মধ্যে গঠনতন্ত্র, সদস্যপদ ও নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

0Shares

আরো সংবাদ