চট্টগ্রাম কারাগারের মো.শফি (৪৫) নামে এক সাজা প্রাপ্ত কয়েদি (কয়েদি নাম্বার ৬২৬৩/৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় চমেক হাসপাতাল ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কয়েদি মো.শফি ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটি এলাকার নবীদুর রহমানের বাড়ির আলী আহমেদ সওদাগরের ছেলে।
পাঁচলাইশ থানার এসআই ঈমাম হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনবিভাগের মামলার মো.শফি নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার লাশ সবধরনের অনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।