নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে আক্তারুজ্জামান সেন্টারের পাশের অবস্থিত চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাশ আগুন লাগার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে আগুন লাগার কারণ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বললেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এস এস/