চট্টগ্রাম নগরে ৩৩ ও রাঙ্গুনিয়ায় ২ জনের করোনা শনাক্ত


৪ জানুয়ারি, ২০২২ ১১:৫৮ : পূর্বাহ্ণ
করোনা,মৃত্যু,শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন বছরের শুরু থেকেই ফের ভয়ানক রুপ ধারণ করছে প্রাণঘাতী এ ভাইরাস।

আগের দিন জেলায় ২৩ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেলেও বিগত ২৪ ঘন্টায় এ সংখ্যা বেড়ে ৩৫ জনে দাড়িয়েছে। যার সিংহভাগই নগরের বাসিন্দা।

নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে ৩৩ জন নগরীর এবং ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১৩ টি উপজেলা ছিল রোগী শূণ্য। শুধুমাত্র রাঙ্গুনিয়া উপজেলায় ২ জনের শরীরে ভাইরাসটি বিষ পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৭শ ১৬ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৩শ ৩৩ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৩শ ৮৩ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। এনিয়ে গেল টানা ২০ দিন মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩২ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ৯ জন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ টি ল্যাবে এক হাজার ১শ ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। সংক্রমণের হার দুই দশমিক ৯৭ শতাংশ।

এস এস/

0Shares

আরো সংবাদ