চট্টগ্রাম নগরীর ৩৯ নং হালিশহর ওয়ার্ডের সচিব আগুনে দগ্ধ


১৬ ডিসেম্বর, ২০২১ ৪:১৬ : অপরাহ্ণ
হালিশহর, ওয়ার্ডের সচিব, আগুনে দগ্ধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা সিটি করপোরেশনে মার্কেটের ৩য় তলায় করপোরেশনের ব্যানার টাঙ্গাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ হয়েছেন ওই ওয়ার্ডের সচিব।

গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওই এলাকার কাউন্সিলর ওয়ার্ড কার্যালয়ের পাশেই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

দগ্ধ হওয়া রিফাত উদ্দিন (৩৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নং হালিশহর ওয়ার্ডের সচিব। তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মুসলেহ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, বুধবার বিকেলে হালিশহর ওয়ার্ড অফিস থেকে ওই মার্কেটে একটি ব্যানার লাগানো হলেও বিকেলে সচিব রিফাত দেখতে পাই ব্যানারটি উল্টে গেছে।

বিকেলের দিকে তিনি মার্কেটের বারান্দা থেকে একটি পাইপের সাহায্যে ব্যানারটি ঠিক করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি দগ্ধ হন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, দগ্ধ রিফাত উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করান।

পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে রিফাতকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে কোথায় তাকে ভর্তি করা হয়েছে এবং শরীরের কন্ডিশন সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।

এস এস/

0Shares

আরো সংবাদ