সকালেরসময় ডেস্ক:: আজ ২০/০৩/২০১৯ ইং কালীপুর রেঞ্জে বন্যপ্রানী দ্বারা অাক্রান্ত মানুষ/পরিসম্পদ ক্ষতিগ্রস্থ ১৫ (পনের) জনের মাঝে ৩,৩৫,০০০ টঃ (তিন লক্ষ পঁয়এিশ হাজার টাকা) অার্থিক চেক প্রদান করেন চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, মোজাম্মেল হক শাহ্। এর পর তিনি উপস্থিত সকলের মাঝে সচেতনতা ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন বন্যপ্রানী বাঁচলে বাঁচবে বন, বন বাঁচলে বাঁচবে দেশ। বন্যপ্রানী বা হাতি চলাচলের পথে ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মান থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন এই কর্মকর্তা। এতে সহকারী বন সংরক্ষক, চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা, শহর রেঞ্জ, কালীপুর রেঞ্জ করৃমকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।