চট্টগ্রামে ৫ গুন বেড়ে ২৪ ঘন্টায় ১০ জনের শরীরে মিলেছে করোনার অসিস্ত্ব


১৩ নভেম্বর, ২০২১ ১১:৩৫ : পূর্বাহ্ণ
করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত ও সংক্রমণের হার অনেক বেড়েছে। আগের দিনের তুলনায় ৫ গুন বেড়ে ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২।

তবে আগের দিন চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলেও গত ২৪ ঘন্টায় জেলার কোথাও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৬ জন এবং উপজেলা পর্যায়ে ৪ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৩শ ০১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৪ হাজার ১৬ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২শ ৮৫ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ২৬ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ তিনজন।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগের দিন শুক্রবার (১২ নভেম্বর) প্রতিবেদনে চট্টগ্রামে একদিনে ২ জন আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের। গত ৩০ জুলাই চট্টগ্রামে একদিনে রেকর্ড ১ হাজার ৪শ ৬৬ জন আক্রান্ত হয়েছিল।

শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট এক হাজার ২শ ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। আগের দিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয় ১৬৫৮ জনের।

আক্রান্ত ১০ জনের মধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ আসে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে। শেভরনে ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১ জন ও এপিক হেলথ কেয়ারে ১ জনের করোনা পজেটিভ আসে।

তাছাড়া একই দিনে সিভাসু ল্যাবে ২জন এবং তিনজনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে এন্টিজেন টেস্ট করে। উপজেলায় নতুন যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে হাটহাজারীতে ২ এবং সাতকানিয়ায় ও ফটিকছড়িতে ১ জন করে আক্রান্ত হওয়ার তথ্য দেন সিভিল সার্জন অফিস।

এস এস/

0Shares

আরো সংবাদ