চট্টগ্রামে ১৩শ ইয়াবাসহ আটক কিশোর


১৩ নভেম্বর, ২০২১ ৩:০১ : অপরাহ্ণ
চট্টগ্রামে ১৩শ ইয়াবাসহ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত সেতুর পশ্চিম পাড় থেকে এক হাজার ২শ ৮০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল শুক্রবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

আটক কিশোরের নাম মো. রবিউল আলম (১৬)। সে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যাং ইউনিয়নের পশ্চিম ঘোনারপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবীর খন্দকার ইয়াবাসহ আটকের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মাদক কারবারিরা চট্টগ্রামের দিকে আসছে এমন খবরে শাহ আমানত সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে রবিউল আলমকে আটক করা হয়।

তার কাছ থেকে ১ হাজার ২শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করার তথ্য দিয়ে আটক রবিউলের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বললেন এ কর্মকর্তা।

এস এস/

0Shares

আরো সংবাদ