নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে করোনা সংক্রমণের হার আগের দিনের তুলনায় অনেক বেড়েছে। আগের দিন জেলায় সংক্রমণ হার ছিল ২৩ দশমিক ৬৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় তা বেড়ে দাড়িয়েছে ৩০ দশমিক ৯৮ শতাংশে।
একই সাথে বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯৮৯ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৭৩৮ জন।
নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ৯৮৯ জনের মধ্যে ৮২৯ জন নগরীর এবং ১৬০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৭ হাজার ৪শ ৪৬ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৮ হাজার ২শ ৬৭ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৯ হাজার ১৭৯ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরে নতুন করে একজনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৪১ জন। এর মধ্যে ৭শ ২৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১৪ জন।
বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ টি ল্যাবে তিন হাজার ১শ ৯২ জনের নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
এস এস/