সকালেরসময় ডেস্ক:: ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে জন্য নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে মাই হেলথ রেকর্ড নামে একটি স্বাস্থ্য সংগঠন। পরিচয়পত্রের ভিত্তিতে সাধারণ মানুষের হেলথ কার্ড রেকর্ড ডাটাবেজ তেরি করবে এই প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে তথ্য ভান্ডারের সংযোগ নিয়ে সবার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংরক্ষণ করবে মাই হেলথ রেকর্ড। এতে দেশের যে কোন স্থানের জাতীয় পরিচয়পত্রধারী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যের অবস্থা জানা সম্ভব হবে।
এতে একজন নাগরিকের চিকিৎসা ব্যয় যেমন কমে আসবে তেমনি নিশ্চিত হবে সুচিকিৎসাও। আর দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছানোর কাজ ত্বরান্বিত হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানের ডা: শেখ শফিউল আযম।
প্রতিষ্ঠানের এম,ডি কাজি আরমান বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে দেশের সচেতন নাগরিকের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছি আমরা সে ক্ষেত্রে কার্যক্রমটি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করছি। এবং এতে করে ব্যক্তির সারা জীবনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকবে আমাদের কাছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের মাই হেল্থ রেকর্ড নামে সংগঠনটি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে শহীদ মিনারে ফুল দিয়ে এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাই হেল্থ রেকর্ড পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার শেখ শফিউল আজম, মাই হেল্থ রেকর্ডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল কাদের আরমান, সমাজ সেবক কাজী মামুন, মো: সালাহউদ্দিন, মাই হেল্থ রেকর্ড এর কান্ট্রি হেড মো.হাসান মুরাদ, চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার রবিউল হোসেন, রিয়াদ মোজাহারুল, রায়হান উদ্দিন, দিপংকর ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।